১১ দলের ট্রেনমার্চ স্থগিত
সড়কপথের পরিস্থিতি অনুকূলে না থাকায় রেলপথে সিলেট অভিমুখে লংমার্চ করার পরিকল্পনা করেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তবে সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কায় আগামী ২১ নভেম্বরের নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিষয়টি সাংবাদিকরা আজ জানতে পেরেছেন।
১১ দলের একাধিক নেতা জানান, লংমার্চ চলাকালে ট্রেনে সাধারণ যাত্রীদের যাতায়াতও অব্যাহত থাকবে। একই সঙ্গে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি পালন করা সম্ভব হবে কি না, তা নিয়ে আলোচনার পর রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়। তবে কর্মসূচির নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দেয় ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর রংপুর এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। খুলনার কর্মসূচির সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190895