রংপুরের তারাগঞ্জ আ’লীগ নেতা নজরুল গ্রেফতার
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : তারাগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য ডা. নজরুল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে তারাগঞ্জ থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
রাত সাড়ে ৮ টায় তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন ডা. নজরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190893