কুড়িগ্রামে মাদকসহ গ্রেফতার ১
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইস্কাফসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে সদর থানার ধরলা ব্রিজের পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে ৫০ বোতল ইস্কাফসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. রাজু ইসলাম(৩০) দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়ার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190866