পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পাবনা প্রতিনিধি : পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় হুসাইন কবির অপু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল কাদেরের ছোট ছেলে।

পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হুসাইন কবির অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন। গত বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে পাবনা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া নামক স্থানে যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

মাধপুরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190863