পাবনায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কসাইখানা উদ্বোধন
পাবনা প্রতিনিধি : পাবনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জেলা কসাইখানার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন স্থানে নবনির্মিত এ কসাইখানার উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব, জেলার সিনিয়র আইনজীবী মির্জা আজিজুল রহমান প্রমুখ।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক এ জেলা কসাইখানাটি নির্মাণ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190856