বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন সরকার (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুনট রোড মোড় সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। লিটন সরকার ধুনট উপজেলার ধুনট সরদারপাড়া (পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত মহিনী সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিটন সরকারকে আটক করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পর গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190852