জুলাই আন্দোলনে নেতৃত্বের কারণে নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে : রিজভী
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাংবাদিকদের একথা জানান তিনি। রিজভী বলেন, সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষের কাছে এই ফ্যাসিস্টরা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, তারা এসব কুকর্ম করে বেশিদিন টিকে থাকতে পারবে না। তবে এই অপশক্তি কখনও চুপ চাপ বসে থাকে না, বিভিন্ন অপকৌশলে তারা লিপ্ত থাকে। টকশোগুলোতেও ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মিথ্যা বয়ান তৈরি করছে বলেও অভিযোগ করেন রিজভী।
এর আগেসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৌলতপুরের বাগোয়ান এলাকায় তার গ্রামের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় একতলা টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190743