মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ: রাশেদুল হক
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রাশেদুল হক বলেন, মালয়েশিয়া থেকে পাওয়া ৫৬৮টি চাহিদাপত্রের বিপরীতে কর্মী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট নিয়োগকর্তারা। তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী কর্মী নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও জানান, নিয়োগকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে আগামী ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বোয়েসেল প্রস্তুত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190713