যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর মৃত্যুর খবর জানায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি মন্ত্রণালয়।
পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত দারিচেভকে ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি ঘটে। ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয় ওয়াশিংটন এবং রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়।
এর আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দারিচেভ। পরে তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের দায়িত্বে ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190706