নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি নিজেই এ অভিযোগ জানান। একই দাবি করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও বলেন, এভাবে তাঁর কণ্ঠরোধ করা যাবে না। আগুনের পথ পাড়ি দিয়েও নিজের কাজ চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দাবি করা হয়েছে, নুসরাত তাবাসসুমের দৌলতপুরের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নুসরাত তাবাসসুম নিজে কোনো পক্ষের নাম উল্লেখ করেননি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190704