এরদোয়ানের নৈশভোজে ডা. জুবাইদা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

এরদোয়ানের নৈশভোজে ডা. জুবাইদা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করেন এরদোয়ান দম্পতি।

নৈশভোজে উপস্থিত বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190698