১০ লাখ টাকার প্রাইজপুল ও ল্যাপটপ জয়ের সুযোগ: শুরু হচ্ছে ‘ইনোভেশন অলিম্পিয়াড’

১০ লাখ টাকার প্রাইজপুল ও ল্যাপটপ জয়ের সুযোগ: শুরু হচ্ছে ‘ইনোভেশন অলিম্পিয়াড’

১০ লাখ টাকার প্রাইজপুল, ল্যাপটপ, ন্যাশনাল ট্যুর (জাতীয় ভ্রমণ) এবং আন্তর্জাতিক সামিটে (সম্মেলন) অংশগ্রহণের সুযোগ নিয়ে শুরু হতে যাচ্ছে ‘ইনোভেশন অলিম্পিয়াড’। তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা, প্রযুক্তিভিত্তিক উদ্যোগ এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে ‘বাংলা ইনোভেটর’ এর উদ্যোগে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

এবারের আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি থাকছে একটি বিশেষ বিভাগ—‘স্টার্টআপ, বিজনেস আইডিয়া অ্যান্ড প্রজেক্ট শোকেস’। এই ক্যাটাগরিতে তরুণদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার, ইনভেস্টমেন্ট অপরচুনিটি (বিনিয়োগের সুযোগ) এবং ক্যারিয়ার বিকাশের নানা মাধ্যম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল প্রতিযোগিতায় বিজয়ী হওয়া নয়; বরং শিক্ষার্থীদের নতুন কিছু ভাবা, বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি এবং নিজেদের মেধা ও সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই এই ইনোভেশন অলিম্পিয়াডের অন্যতম লক্ষ্য।

এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আইডিয়া (ভাবনা) উপস্থাপন, নতুন দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং (যোগাযোগ তৈরি) এবং ভবিষ্যৎ ক্যারিয়ার ও উদ্যোক্তা জীবনের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

‘স্টার্টআপ, বিজনেস আইডিয়া অ্যান্ড প্রজেক্ট শোকেস’ বিভাগে অংশগ্রহণকারীরা নিজেদের স্টার্টআপ আইডিয়া, বিজনেস প্ল্যান (ব্যবসায়িক পরিকল্পনা) কিংবা ইনোভেটিভ প্রজেক্ট (উদ্ভাবনী প্রকল্প) উপস্থাপনের সুযোগ পাবেন।

সম্ভাবনাময় আইডিয়া ও প্রকল্পগুলোকে আরও এগিয়ে নিতে থাকছে টিমভিত্তিক ক্যাশ রিওয়ার্ড (নগদ পুরস্কার) এবং নির্বাচিত উদ্যোগের জন্য সম্ভাব্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি। এই বিশেষ বিভাগে একজন থেকে সর্বোচ্চ তিনজন সদস্য নিয়ে একটি টিম (দল) গঠন করে অংশগ্রহণ করা যাবে। অর্থাৎ, আগ্রহীরা এককভাবে অথবা সর্বোচ্চ তিন সদস্যের দল গঠন করে নিজেদের উদ্যোগ ও প্রকল্প উপস্থাপন করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য এবারের আয়োজনকে আরও সমৃদ্ধ ও কার্যকর করতে বিভিন্ন ধরনের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্থিক পুরস্কারের পাশাপাশি প্রযুক্তিগত উপহার, অভিজ্ঞতা অর্জনের জন্য ন্যাশনাল ট্যুর, আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ, বিনিয়োগকারীদের সামনে নিজেদের উদ্যোগ তুলে ধরা এবং উদ্ভাবনী ও উদ্যোক্তা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা।

এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বরং ভবিষ্যতের উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পথ সুগম করাই আয়োজকদের প্রত্যাশা।ইনোভেশন অলিম্পিয়াড ক্যাটাগরিতে নিয়মিত রেজিস্ট্রেশন (নিবন্ধন) ফি ৪০০ টাকা এবং আর্লি বার্ড রেজিস্ট্রেশন (প্রাথমিক নিবন্ধন) ফি ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ‘স্টার্টআপ, বিজনেস আইডিয়া অ্যান্ড প্রজেক্ট শোকেস’ বিভাগের টিম রেজিস্ট্রেশনের নিয়মিত ফি ২,০০০ টাকা এবং আর্লি বার্ড রেজিস্ট্রেশন ফি ১,৪৯৯ টাকা।

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ইনোভেশন অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬। নতুন ধারণা, সৃজনশীল চিন্তা, প্রযুক্তিভিত্তিক সমাধান এবং সম্ভাবনাময় উদ্যোগকে বাস্তবতার পথে এগিয়ে নেওয়ার একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে ইনোভেশন অলিম্পিয়াড দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা ইনোভেটর।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190692