বগুড়ায় নানা আয়োজনে আকবরিয়া বিজনেস সামিট অনুষ্ঠিত

বগুড়ায় নানা আয়োজনে আকবরিয়া বিজনেস সামিট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ১১৫ বছরের ঐতিহ্য ও ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে আকবরিয়া লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বগুড়ার জলেশ্বরীতলায় আকবরিয়া সিটি কনভেনশন হলে দিনব্যাপী এ সম্মেলনে প্রতিষ্ঠানের ডিলার, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডিলাররাই ব্যবসার শক্তি ও প্রাণ। তারাই আকবরিয়ার মূল চালিকাশক্তি। উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে এবং বাজারে আকবরিয়ার অবস্থান সুদৃঢ় রাখতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রায় ডিলারদের অবদান অনস্বীকার্য। স্বাগত বক্তব্য দেন আকবরিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল। তিনি বলেন, এমন ব্যবসায়িক সম্মেলন একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠান ও পরিবেশকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। পরিবেশকদের দিকনির্দেশনা ও সুপারিশ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-ইসলামী ব্যাংক পিএলসি বগুড়া শাখার ভিপি ও শাখা প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন, জোনাল অফিসের ভিপি মো. মঈন উদ্দিন, বিটুপিয়া গ্রুপের মনির হোসেন, ইয়েস গ্রুপের জাকারিয়া ও কামরুজ্জামান সুমন।

এসময় উপস্থিত ছিলেন-আকবরিয়া লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আরমান খোসাইন, রাজিব আহসান সিজার, ইকবাল নুর শুভ, পরিচালক আদনানুল ইসলাম, আশিক ইবনে হাসান, আবিদ হাসান, সিইও ইব্রাহীম মাসুম, সিএফও হারুন অর রশিদ, বেকারি ইউনিটের সিও কামাল পাশাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীক অংশীদাররা।

সম্মেলনে প্রতিষ্ঠানের নতুন সেলস অ্যাপ ও পয়েন্ট অব সেল (পিওএস) সিস্টেমের উদ্বোধন করা হয়। এছাড়া বিশেষ অফারে অর্ডার গ্রহণ, ডিলারশিপ পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশেষ সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশেষ সেশন পরিচালনা করেন বিজনেস ক্যাটালিস্ট কামরুজ্জামান সুমন। সম্মেলনে কাজের স্বীকৃতিস্বরূপ সেলস টিমের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় নির্বাচিত ডিলারদেরও সম্মানিত করা হয়। সম্মেলনে সারাদেশের পাঁচ শতাধিক ডিলারগণ অংশ নেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190683