ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় স্কুল থেকে বাড়ি ফিরে মোরসালিন (১৪) নামে এক স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার উপজেলার পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের ওকরাবাড়ী মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মোরসালিন পাশের বোদা উপজেলার পাঁচপীর বৈরাতী সেনপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় অটোরিকশা চালক মো. মোতালেব ওরফে ছুটুর ছোট ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে যথারীতি বিদ্যালয়ে যায় মোরসালিন।

তবে দুপুর আড়াইটার দিকে সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এরপর সে পরিবারের অজান্তে নিজ শয়নকক্ষে বাঁশের তীরের সাথে মায়ের ব্যবহৃত ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190672