বগুড়া সাতমাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যবসায়ীকে পথচারীদের উদ্ধার

বগুড়া সাতমাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যবসায়ীকে পথচারীদের উদ্ধার

শহর প্রতিনিধি : বগুড়ার সাতমাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্যানিটারি পণ্যের ব্যবসায়ী মোহসিন তালুকদারকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন পথচারীরা। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরের পর সপ্তপদী মার্কেটের সামনে ফলের মার্কেট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহসিন মূল সড়ক থেকে বিআরটিসি মার্কেটের সড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলসহ পড়ে যান। বাইকটি তার শরীরের ওপর পড়লে তিনি গুরুতর আঘাত পান এবং কিছুক্ষণ অচেতন থাকেন।

পথচারীরা বাইক সরিয়ে তাকে উদ্ধার করেন এবং মুখে-মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরান। পরে পথচারীরা মোহসিনকে তার বাইকেই মহানগরের বৃন্দাবনপাড়ার বাসায় পৌছে দেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190663