এইচএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘টেকনিক্যাল অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা অথবা এইচএসসি পাস হতে হবে।
এক নজরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি |
| বিভাগের নাম | আফটার সেলস সার্ভিস (লিফট) |
| পদের নাম | টেকনিক্যাল অ্যাসোসিয়েট |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা অথবা এইচএসসি |
| অভিজ্ঞতা | ৩-৫ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | ২০-৩২ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১১ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190652