মারা গেছেন অভিনেতা ডিপজলের মেজো ভাই  

মারা গেছেন অভিনেতা ডিপজলের মেজো ভাই  

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ডিপজল।

বুধবার (১১ নভেম্বর) এক শোকবার্তায় ডিপজল লেখেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এই অভিনেতা আরও লেখেন, ‘ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’

এ সময় সবার কাছে মেজো ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি। ডিপজল লেখেন, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল অত্যন্ত অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছিলেন এই অভিনেতা।  

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190640