আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ নিয়ে শুরু হচ্ছে Innovation Olympiad
Startup, Business Idea ও Project Showcase-এর বিশেষ সেগমেন্ট; তরুণদের জন্য থাকছে ক্যাশ রিওয়ার্ড, ইনভেস্টমেন্ট opportunity ও ক্যারিয়ার বিকাশের নানা সুযোগ।
দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে Bangla Innovator-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে Innovation Olympiad।
শুধু প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই নয়, বরং শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে, বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করতে এবং নিজেদের মেধা ও সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই Innovation Olympiad-এর অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আইডিয়া উপস্থাপন, নতুন দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ ক্যারিয়ার ও উদ্যোক্তা জীবনের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
এবারের Innovation Olympiad-এ প্রতিযোগিতার পাশাপাশি থাকছে একটি বিশেষ আয়োজন Startup, Business Idea & Project Showcase। এই সেগমেন্টে অংশগ্রহণকারীরা নিজেদের Startup Idea, Business Plan কিংবা Innovative Project উপস্থাপনের সুযোগ পাবেন। সম্ভাবনাময় আইডিয়া ও প্রকল্পগুলোকে আরও এগিয়ে নিতে থাকছে টিমভিত্তিক ক্যাশ রিওয়ার্ড এবং নির্বাচিত উদ্যোগের জন্য সম্ভাব্য Investment Opportunity।
বিশেষ সেগমেন্টে একজন থেকে সর্বোচ্চ তিনজন সদস্য নিয়ে একটি টিম গঠন করে অংশগ্রহণ করা যাবে। অর্থাৎ, আগ্রহীরা এককভাবে অথবা সর্বোচ্চ তিন সদস্যের দল গঠন করে নিজেদের উদ্যোগ ও প্রকল্প উপস্থাপন করতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য এবারের আয়োজনকে আরও সমৃদ্ধ ও কার্যকর করতে বিভিন্ন ধরনের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্থিক পুরস্কারের পাশাপাশি প্রযুক্তিগত উপহার, অভিজ্ঞতা অর্জনের জন্য ন্যাশনাল ট্যুর, আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সম্ভাবনা, বিনিয়োগকারীদের সামনে নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ এবং উদ্ভাবনী ও উদ্যোক্তা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বরং ভবিষ্যতের উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পথ সুগম করাই আয়োজকদের প্রত্যাশা।
রেজিস্ট্রেশন ফি হিসেবে Innovation Olympiad- ক্যাটাগরিতে নিয়মিত ফি ৪০০ টাকা এবং Early Bird Registration Fee ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, Startup, Business Idea & Project Showcase-এর টিম রেজিস্ট্রেশনের নিয়মিত ফি ২,০০০ টাকা এবং Early Bird Registration Fee ১,৪৯৯ টাকা।
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে Innovation Olympiad-এ অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬।
নতুন ধারণা, সৃজনশীল চিন্তা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সম্ভাবনাময় উদ্যোগকে বাস্তবতার পথে এগিয়ে নেওয়ার একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে Innovation Olympiad দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদী আয়োজক প্রতিষ্ঠান Bangla Innovator।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190604