ভরিতে ২,৭৪১ টাকা কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম কমানো হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার র দাম ভরিতে দুই হাজার ৭৪১ টাকা কমে হয়ছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটে দুই হাজার ৬২৪ টাকা কমে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটে দুই হাজার ২১৬ টাকা কমে এক লাখ ৮৩ টাকা ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমে হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সোনার র দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190598