বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের তিন নেতাসহ গ্রেফতার ৬
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নূর আলম (৩৫), মোকামতলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদুল ইসলাম (৪৮), বুড়িগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান (৬১) ও অন্যান্য মামলায় গ্রেফতারকৃত হলো-ফরিদুল ইসলাম (৩০), আমিনুল ইসলাম (৩২) ও জিয়া (৪৫)।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190586