দাম্পত্য জীবনে তুচ্ছ যেসব বিষয় নিয়ে ঝগড়া হয়, জেনে নিন

দাম্পত্য জীবনে তুচ্ছ যেসব বিষয় নিয়ে ঝগড়া হয়, জেনে নিন

এক ছাদের নিচে থাকতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক অশান্তি, মান-অভিমান কিংবা কথা কাটাকাটি হওয়া অস্বাভাবিক নয়। কখনো মতের অমিল, কখনো পছন্দের পার্থক্য, আবার কখনো একেবারে সামান্য কোনো বিষয় থেকেই শুরু হয় ঝগড়া। মজার বিষয় হলো, যে কারণে দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে, কিছুক্ষণ পর সেটিই হয়তো হাসির পাত্র হয়ে উঠছে।

অথচ ঝগড়ার সময় মনে হয়, এর চেয়ে বড় সমস্যা আর কিছু নেই! খাবার অর্ডার করা থেকে শুরু করে রাতে কাঁথা টানাটানি কিংবা সিনেমা বাছাইয়ের মতো দৈনন্দিন জীবনের এমন ছোটখাটো বিষয়ও কখনো কখনো দাম্পত্য জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনাদের মধ্যেও এমন ঘটনা ঘটে কি? আসুন জেনে নেওয়া যাক, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পেছনে থাকা এমন পাঁচটি মজার কারণ।

কী খাবেন, তা ঠিক করতেই অর্ধেক রাত

রাতে কী খাওয়া হবে, তা নিয়ে অনেক দম্পতির মধ্যেই মতের অমিল দেখা যায়। এখন ঘরে বসেই মোবাইল ফোনে পছন্দের খাবার অর্ডার করা যায়। কিন্তু সমস্যা হলো, একজনের পছন্দ পিৎজা, অন্যজনের বিরিয়ানি কিংবা বার্গার। দুজনের পছন্দ আলাদা হলে শুরু হয় আলোচনা। একের পর এক রেস্তোরাঁর মেনু দেখা, ছবি যাচাই করা, দাম তুলনা করা নিয়ে অনেক সময় কেটে যায়। শেষ পর্যন্ত দেখা যায়, দুজন মিলে এমন একটি খাবার অর্ডার করেছেন, যা আগের দিনই খাওয়া হয়েছিল। সামান্য খাবার বাছাই নিয়েই তখন শুরু হয় মান-অভিমান।

কাঁথা টানাটানিতে রাতের ঘুম হারাম

শীতের রাতে একই কম্বলের নিচে দুজনের ঘুমানোর অভ্যাস অনেক দম্পতিরই রয়েছে। কিন্তু ঘুমের ঘোরে একজন যদি কম্বলের বেশির ভাগ নিজের দিকে টেনে নেন, তাহলে অন্যজনের কপালে জোটে ঠান্ডায় কাঁপা। কখনো ঘুমের মধ্যে কম্বল টানাটানি, কখনো আবার কে কতটুকু জায়গা নিয়ে শোবেন, তা নিয়ে শুরু হয় বিরক্তি। রাতে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হলেও সকালে উঠে অনেকেই আর তা মনে রাখেন না। বরং এমন ছোটখাটো ঘটনা পরে দুজনের কাছে মজার স্মৃতি হয়ে থাকে।

সঙ্গীর প্লেট থেকে খাবার নেওয়া

দুজনের খাবার আলাদা, এমনকি পছন্দও আলাদা। কিন্তু সঙ্গীর প্লেটে থাকা খাবারটি দেখতে ভালো লাগলে অনেকেই অনুমতি না নিয়েই এক টুকরো তুলে নেন। আর তাতেই শুরু হয় বিরক্তি। বিশেষ করে নিজের পছন্দের খাবার হলে বিষয়টি সহজে মেনে নিতে পারেন না অনেকে। কেউ বলেন, নিজের খাবার শেষ করো, আবার কেউ মজা করে দাবি করেন, সঙ্গীর খাবার মানেই নিজেরও খাবার! বাইরে থেকে বিষয়টি হাস্যকর মনে হলেও অনেক দম্পতির মধ্যে এমন ছোটখাটো ঘটনা নিয়ে নিয়মিত খুনসুটি চলে।

তৈরি হতে দেরি হলেই মেজাজ গরম

কোথাও ঘুরতে যাওয়া, দাওয়াতে অংশ নেওয়া কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে তৈরি হওয়া নিয়েও অনেক দম্পতির মধ্যে মনোমালিন্য দেখা যায়। একজন হয়তো পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে অপেক্ষা করছেন, অন্যজনের প্রস্তুতি শেষ হতেই চাইছে না। বিশেষ করে পোশাক নির্বাচন, সাজগোজ কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে গিয়ে সময় বেশি লেগে যায়।

অপেক্ষা করতে করতে সঙ্গীর ধৈর্য কমতে থাকে। একপর্যায়ে শুরু হয় তাড়া দেওয়া, বিরক্তি আর কথা কাটাকাটি। অথচ একটু আগে পর্যন্ত দুজনই আনন্দ করে বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

সিনেমা দেখতে গিয়েও পছন্দের লড়াই

ছুটির দিনে দুজন মিলে ঘরে বসে সিনেমা দেখার পরিকল্পনা করেছেন। কিন্তু কোন সিনেমা দেখা হবে, তা ঠিক করতেই শুরু হয় সমস্যা। একজনের পছন্দ রোমান্টিক সিনেমা, অন্যজন দেখতে চান অ্যাকশন বা থ্রিলার। আবার কেউ পুরোনো সিনেমা দেখতে ভালোবাসেন, কেউ নতুন মুক্তি পাওয়া সিনেমা খুঁজতে থাকেন।

একের পর এক সিনেমার ট্রেলার দেখা হয়, গল্প পড়া হয়, কিন্তু সিদ্ধান্ত আর নেওয়া হয় না। কখনো সিনেমা বাছাই করতে করতেই দেখার সময় শেষ হয়ে যায়। আর এ নিয়েই চলে খুনসুটি কিংবা সামান্য কথা কাটাকাটি।

ছোটখাটো ঝগড়ায় বড় করে তুলবেন না 

দাম্পত্য জীবনে মতের অমিল থাকতেই পারে। সব বিষয়ে দুজনের পছন্দ এক হবে, এমন প্রত্যাশা করাও ঠিক নয়। তবে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি যেন অপমান, অসম্মান কিংবা দীর্ঘস্থায়ী মনোমালিন্যে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

একের পর এক সিনেমার ট্রেলার দেখা হয়, গল্প পড়া হয়, কিন্তু সিদ্ধান্ত আর নেওয়া হয় না। কখনো সিনেমা বাছাই করতে করতেই দেখার সময় শেষ হয়ে যায়। আর এ নিয়েই চলে খুনসুটি কিংবা সামান্য কথা কাটাকাটি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190572