ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়িতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়িতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরুর ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে গভীররাতে মজিবর রহমান মজুর নামে এক শ্রমিকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে ৪টি গরু মারা গেছে এবং একটি চার্জার ভ্যান ও ঘরে থাকা মালামালসহ দুই বাড়ি আগুনে পুড়ে গেছে। গত সোমবার দিনগত রাতে উপজেলার তোররা সাতাহাজরা গ্রামে দিনমজুর মজিবর রহমানের বাড়িতে ঘটনাটি ঘটে।

মজিবর রহমান বলেন, প্রতবেশীরা বাড়িতে আগুন দেখে আগুন নেভানোর জন্য এসে ঘুম থেকে ডেকে তুলে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ততক্ষণে ৪টি গরু অগ্নিদদ্ধ হয়ে মারা যায় এবং একটি চার্জার ভ্যান ও দুটি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করি হচ্ছে।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, কম্বল, টাকা এবং তিন বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190557