রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

রাজধানী ঢাকায় অপরাধ প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মোট ৫১টি মামলা দায়ের করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৪৩ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190502