নওগাঁয় ‘সেন্টু পাইজাম ২১’ ধান চাষে অভাবনীয় সাফল্য
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার কাস্টডোব মাঠে নতুন ও উচ্চ ফলনশীল জাতের ‘সেন্টু পাইজাম-২১’ ধান চাষে অভাবনীয় সাফল্য অর্জন করে এলাকায় সাড়া ফেলেছে এক প্রান্তিক বর্গাচাষি বাবু।
প্রচলিত জাতের তুলনায় কম খরচে দ্বিগুণ ফলনের আশায় বুক বেঁধে এলাকায় নজির স্থাপন করেছেন এই কৃষক। তার এই নতুন জাতের ধান এলাকার কৃষকরা দেখতে আসে তার জমিতে। ধান দেখে খুশিতে এই ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। জমি থেকে ধান উঠার আগেই বীজ সংগ্রহের চাহিদা দিয়ে রেখেছে অনেক কৃষক।
দোনইল গ্রামর বর্গাচাষী বাবু জানায়, অন্যের জমি বর্গা নিয়ে ১৩ বিঘা জমিতে এই উচ্চফলনশীল ধান চাষ করেছে। প্রতিটি জমিতে একই রকম ধান ফলেছে। এতো আশানুরূপ ধান জমিতে কখনও ফলাতে পারিনি। এবারে বিঘা প্রতি নিম্নে ২৮ মণ হারে ফলন আশা করছি।
উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, সেন্টু পাইজাম-২১ ধান একটি উচ্চফলনশীল জাত। দেশীয় পাইজাম ও রঞ্জিত ধান থেকে সংকরীকরণের মাধ্যমে এ ধান উদ্ভাবন করা হয়। এ ধান চাষ করে বাবু সাড়া ফেলে দিয়েছে এলাকায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190484