বগুড়ার শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একটি বার্মিজ চাকু ও ১০ পিস ইয়াবাসহ শাকিল আহম্মেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা তিনমাথা বাজারের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শুভগাছা-ভাতারিয়া গ্রামের সাইদুল প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এস.আই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুভগাছা বাজার এলাকায় অভিযান চালান। এসময় সন্দেহভাজন শাকিল আহম্মেদকে আটক করে তল্লাশি করে একটি ধারালো বার্মিজ চাকু ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শাকিলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190460