আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল হবিগঞ্জ
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | আরএফএল গ্রুপ |
| বিভাগের নাম | অপারেশনস/প্রোডাকশন |
| পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার |
| পদসংখ্যা | ১০ জন |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং অথবা সমমান |
| অভিজ্ঞতা | ৩-৪ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | ২৮-৫০ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৯ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: হবিগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আরএফএল গ্রুপ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190440