ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ 

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ 

সিলেট টেস্টে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে। ম্যাচের শেষ দিনে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করে জয়ের স্বপ্ন দেখলেও তা পূরণ করতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশকে অলআউট করতে ব্যর্থ হয় সফরকারীরা।  

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে ঘন্টাখানেক আগেই বন্ধ হয়ে যায় খেলা। আলো কম থাকায় ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে ড্রয়ের চেষ্টায় থাকা বাংলাদেশ দল যেন পেল স্বস্তি। অথচ সিরিজ বাঁচাতে ম্যাচটা  জেতার বিকল্প ছিলো না নাজমুল হোসেন শান্তদের। 

সকালে খানিকটা ব্যাট করে বাংলাদেশের সামনে ৭৮ ওভারে ৩৬৯ রানের লক্ষ্য দেয় ক্যারিবিয়ানরা। ম্যাচ বাঁচানোই ছিলো স্বাগতিকদের উদ্দেশ। আগের দিন বিকেল থেকেই সময় ক্ষেপনে মন দেয়া বাংলাদেশ শুরুতে দুই উইকেট হারালেও মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটিতে বেঁচে যায়। শেষ সেশনে এই দুজন পর পর ফিরে যাওয়ায় একটা রোমাঞ্চের আভাস তৈরি হয়েছিলো। তবে আলো কমে যাওয়ায় আর বিপদ হয়নি। 

প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারানো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতল ১-০ ব্যবধানে। বাংলাদেশে সর্বশেষ সফরেও টেস্ট সিরিজ জিতেছিলো ক্যারিবিয়ানরা। 

সিরিজ জিততে না পারা বাংলাদেশের প্রাপ্তি তাওহিদ হৃদয়ের ব্যাটিং। প্রথম ইনিংসে খাদের কিনারে থাকা দলকে টেনে রেকর্ডময় ২৪২ রান করেন তিনি, দ্বিতীয় ইনিংসেও করেন ৮২ রান। কোন এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হয় তার। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190422