বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় সমবায় দিবস পালন
করতোয়া ডেস্ক : ‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ রোববার (৮ নভেম্বর) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানান-
আদমদীঘি (বগুড়া) : দিবসটি উপলক্ষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কেএম তানভীর মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আশিকুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, খন্দকার মেহেদী হাসান, কোরবান আলী প্রমুখ। এর আগে র্যালি অনুষ্ঠিত হয়।
ধুনট (বগুড়া) : উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা (অ. দা.) রফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন-উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, বিএনপি নেতা আকতার আলম সেলিম, সমবায়ী রাজু আহম্মেদ ও মনিরুল ইসলাম।
দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সভাপতিত্বে ও সমবায়ী মকলেছার রহমান বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার কেএমএ ছালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, সমবয়ী মাহাবুব আলম প্রমুখ।
গাবতলী (বগুড়া) : দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি মোরশেদ মিলটন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার জয়নাল আবেদীন খান।
এছাড়াও বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, ওসি রাকিব হোসেন, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মিল্কভিটার ব্যবস্থাপক ডা. বিপ্লব চন্দ্র অধিকারী, ইউপি চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, সমবায়ী জাহিদুল ইসলাম জাহিদ, প্রদিপ কুমার টুটন, সানাউল হক সানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার ঘোষ।
সোনাতলা (বগুড়া) : দিবসটিতে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী ও একেএম লতিফুল বারী টিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন সংস্থা কর্মকর্তা জাহেদুর রহয়ান, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
নন্দীগ্রাম (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি র্যালি বের হয়। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপির নেতৃত্বে র্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধার অতিথির বক্তব্য রাখেন এমপি মোশারফ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সুশান্ত কুমার সরকার শান্ত, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, সমবায়ী তুষার কুমার কান্তি, রজব আলী ও সাজ্জাদ হোসেন প্রমুখ।
সারিয়াকান্দি (বগুড়া) : এদিন সকালে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজ্জাক উল হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, সমবায়ী মহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম প্রমুখ।
শাজাহানপুর (বগুড়া) : উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা।
সমবায়ী মঞ্জুরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, আবুল বাশার, হারেজ উদ্দিন ও আবু সাহীন সানী, আব্দুল মোত্তালেব বাদল সরকার, সাজেদুর রহমান সবুজ প্রমুখ।
শিবগঞ্জ (বগুড়া) : এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে র্যালি এরপর আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম, যুবদল নেতা আবু শাহিন, সমবায়ী তৌহিদুল ইসলাম ঠান্ডা, খোরশেদ আলম কাজল, আব্দুর রহিম নাজিম, ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুল হান্নান, মীর মুন।
কাহালু (বগুড়া) : এ উপলক্ষে বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মলিহা খানমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা সমবায় কর্মকর্তা সালাহ উদ্দিন সিদ্দিক।
আরও বক্তব্য দেন-উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন আফিসার রেজাউল করিম, কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি এম এ কাদের, অখিল চন্দ্র প্রমুখ।
শেরপুর (বগুড়া) : এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজেন এক র্যালি ও পরে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মিল্টন রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গাড়িদহ ইউপি চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহিদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, সমবায়ী আবু রায়হান আজাদ, বদিউজ্জামান বাদশা প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী আবু রায়হান আজাদ, বদিউজ্জামান বাদশা, মাহমুদুল হাসান ও হুসনা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সফল সমবায় সমিতি হিসেবে পল্লী উন্নয়ন একাডেমি কর্মচারী বহুমুখী সমবায় সমিতি, জলপদ্ম ঋণদান সমবায় সমিতি ও সোনালী ব্যবসায়ী সমিতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
আক্কেলপুর (জয়পুরহাট) : দিবসটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক-উর- রহমান।
আরও বক্তব্য রাখেন-উপজেলা সমবায় অফিসার আবু হাশেম মো. মোকাররম হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এমরান হোসেন, উপজেলা বিআরডিবির সভাপতি এসএম জুলফিকার আলী শ্যামল, পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি এম কেরামত আলী, কলেজ বাজার বণিক সমিতির সভাপতি খোন্দকার মো. নুরুন নবী নয়ন প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190351