বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিন্টু (৩৮) কে  গ্রেফতার করেছে। সে শাহবন্দেগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরুয়া গ্রামের আলহাজ জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শেরুয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, গ্রেফতারকৃত আসামিকে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190341