বগুড়ার সোনাতলায় যুবদল নেতাকে মারপিট, মোটরসাইকেল ভাঙচুর
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ শনিবার (৭ নভেম্বর) এক যুবদল নেতার ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে মারপিট ও মোটরসাইকের ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মৃত আজিজার রহমান প্রামানিকের ছেলে ও যুবদল নেতা বেলাল প্রামানিক (৪৮) বাড়ি থেকে উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় যাওয়ার জন্য রওয়ানা করেন।
মোটরসাইকেলযোগে যাওয়ার পথে গাবতলী উপজেলার লাঠিগঞ্জ বাজারের কাছে পৌঁছুলে দুবৃর্ত্তারা তার পথরোধ করে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার পর তাৎক্ষণিক সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বিষয়টি জানার পর পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190244