ঢাকায় মহাসমাবেশে অংশ নিতে গিয়ে রংপুরের গ্রাম পুলিশের মৃত্যু
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে গিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ জামশেদ আলীর (৪৮) মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে প্যারেড গ্রাউন্ডের গেটে ঢোকার আগেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাদেশের ন্যায় গতকাল শুক্রবার বদরগঞ্জ উপজেলা থেকে মোট ৮৪জন গ্রাম পুলিশ সদস্য জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে জমশেদ আলীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190238