বগুড়ার শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ভাংচুর মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলায় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে পৌরশহরের হাজিপুর গ্রামের আব্দুল হাকিম ওরফে হায়দার আলীর ছেলে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌঁনে ১ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, গ্রেপ্তফতরকৃত আব্দুল কুদ্দুসকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190232