ঠাকুরগাঁওয়ে ধর্ষণের ভিডিও দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মামলা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ের পর আরও ১০ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের রবিউল ইসলাম কুদ্দুসের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতের নির্দেশে শনিবার ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই তরুণীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে। পরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায় ও একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয়। গত ১ অক্টোবর স্থানীয় সালিশে বিষয়টি ওঠে। পরে আদালতে অভিযোগ করেন ওই তরুণী।
আদালতের নির্দেশে ৭ নভেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি নথিভুক্ত করে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190230