নাটোরের বড়াইগ্রামে বসতবাড়িতে অগ্নিকান্ডে ৫টি ঘর ভস্মীভূত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের মাধাইমুড়িয়া গ্রামের মোমিন আলীর পাঁচটি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে।
মোমিন আলীর পিতার নাম ছপির প্রামাণিক। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, মাধাইমুড়িয়া গ্রামের পাঁচটি ঘর আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বাড়ির রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190228