ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মদ ও শাড়ি জব্দ
ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।
আজ শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন কেতরাংগা, খেজুরিয়া ও ছাগলনাইয়া বিওপির টহল দলগুলো এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান রোধে এবং মাদকদ্রব্য পাচার প্রতিহত করতে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।