রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে গভীর রাতে অবৈধভাবে সার মজুতের দায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন ঘটনাস্থলে গিয়ে ১১৭ বস্তা সার জব্দ করেন। এ ঘটনায় কনক কুমার দত্ত নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উদ্ধারকৃত সারের মধ্যে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া এং ১২ বস্তা মরককো। সারগুলোর বাজারমূল্য প্রায় ১ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের থানাপাড়া এলাকা থেকে ১১৭ বস্তা সার জব্দ করেন উপজেলা প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন সহকারী কৃষি কর্মকর্তা আমিনুর ইসলামকে জব্দকৃত সার সরকারি গুদামে জমা দেওয়ার নির্দেশ দেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190114