জয়পুরহাটের বাগজানার ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে এবং নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উপর দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ও আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় মৎস্য চাষীরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190080