হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী
সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে অন্য একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা হন তিনি। পথে হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী।
জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190060