গাজা নিয়ন্ত্রণকারীদের কেন সন্ত্রাসী বলেন না, জানালেন রা’আম পার্টি প্রধান

গাজা নিয়ন্ত্রণকারীদের কেন সন্ত্রাসী বলেন না, জানালেন রা’আম পার্টি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ইহুদি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেক আগেই ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী’ দল হিসেবে আখ্যা দিয়েছে, ব্যতিক্রম কেবল দুই মুসলিম দল জয়েন্ট আরব লিস্ট এবং রা’আম পার্টি।

এবং শুধুমাত্র এই কারণে সমর্থন দেওয়া সত্ত্বেও ইসরায়েলের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী গাদি আইসেনকোটের দল ইয়াশার পার্টির নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটে জায়গা করে নিতে পারেনি এই দুই দল। কারণ আইসেনকোট শর্ত দিয়েছেন যে তার নেতৃত্বে গঠিত সরকারে যোগ দিতে হলে অন্য দলগুলোকে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং এটি জোটে যোগ দিতে ইচ্ছুক সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য।

গত ২৭ অক্টোবর নির্বাচনের পর বর্তমানে ইসরায়েলে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এই তৎপরতার অংশ হিসেবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ পার্লামেন্ট নেসেটের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রা’আম পার্টির প্রধান মনসুর আব্বাসের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

আলোচনায় আব্বাস জানান, তিনি এবং তার দল ইয়াশার পার্টির প্রধান গাদি আইসেনকোটকে ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিচ্ছেন। এই পর্যায়ে হেরজোগ তাকে জিজ্ঞেস করেন, তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করেন কি না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190057