সমবায় ব্যাংক লি: বগুড়ার চেয়ারম্যান মাফতুন আহমেদ খান রুবেলের সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদ

সমবায় ব্যাংক লি: বগুড়ার চেয়ারম্যান মাফতুন আহমেদ খান রুবেলের সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদ

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথাস্থ শতবর্ষী সমবায় ব্যাংক লিঃ এর নিজস্ব পরিচালনাধীন নিয়মতান্ত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন পূর্বে সমবায় ব্যাংক লিঃ ও আর্থিক লাভবানের উদ্দেশ্যে কিছু দোকান ঘর নির্মাণ করে এবং ভাড়া প্রদানের জন্য নোটিশ প্রদান করে। আমরা বর্তমানে অবস্থান রত ভাড়াটিয়াগণ ব্যবসা পরিচালনার জন্য ভাড়া গ্রহণের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহিত যথাযথ প্রক্রিয়ায় বিভিন্ন তারিখে সমবায় কর্তৃপক্ষের নিকট হইতে ভাড়া গ্রহণ করি। আমরা ভাড়া গ্রহণের সময় মালিক পক্ষ সমবায় ব্যাংক এর নিকট চুক্তিনামা লিখিয়া চাই। সমবায় ব্যাংক কর্তৃপক্ষ ২/৪ বৎসর মেয়াদী চুক্তিপত্র লিখিয়া দিয়া যথাযথ সময়ে নবায়ন করিয়া চুক্তির মেয়াদ বৃদ্ধি করে। কিন্তু বিগত ২/৩ বৎসর যাবৎ চুক্তির মেয়াদ বৃদ্ধি করিয়া দেই দিচ্ছি করিয়া তালবাহানা শুরু করে। শুধুমাত্র বিভিন্ন অজুহাতে মালিক পক্ষ সমবায় ব্যাংক ভাড়া চুক্তিনামা লিখিয়া না দিয়া প্রতিমাসিক ভাড়া গ্রহণের সিদ্ধান্ত আমাদের জানান এবং আমরা নোটিশ প্রাপ্ত ০৫ জন ব্যক্তিবর্গসহ অন্যান্য ব্যক্তিগণ প্রতিমাসিক নির্ধারিত ভাড়া হিসাবে সমবায় ব্যাংকে প্রদান করি। সমবায় ব্যাংক কর্তৃপক্ষ যথারীতি দোকান ভাড়া গ্রহণ করিয়া আমাদের ব্যাংক সিল সম্বলিত ভাড়া রশিদ প্রদান করে। আমরা ব্যবসায়ী ব্যক্তিগণ নিয়মতান্ত্রিকভাবে প্রতিমাসিক দোকান ঘরের ভাড়া পরিশোধ করিয়া আসিতেছি।

হঠাৎ সমবায় ব্যাংক কর্তৃপক্ষ কিছু রাজনৈতিক নেতাদের সহায়তায় আমাদের বৈধ দীর্ঘদিনের ভাড়া নেওয়া ব্যবসা প্রতিষ্ঠান হইতে অন্যায় ও অবৈধভাবে উচ্ছেদ করার জন্য হেন কাজ নেই যে, কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে করিতেছে না। যাহার সূত্র ধরে সমবায় ব্যাংক লিঃ, বগুড়া এর চেয়ারম্যান সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, অন্যায় লাভের আশায় সাংবাদিক সম্মেলন করিয়া আমরা নিম্নে স্বাক্ষরকারী ব্যক্তিদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, আর্থিক ক্ষতিগ্রস্ত করার কুমানসে আমরা স্বাক্ষরকারীদের বিরুদ্ধে নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করিতেছে এবং বিগত অক্টোবর/২০২৬ মাসের ভাড়া গ্রহণ করা বন্ধ করিয়া দিয়াছেন। আমরা ডাকযোগে ভাড়ার টাকা প্রদান করিলে কর্তৃপক্ষ গ্রহণ না করে ফেরৎ প্রদান করে। তৎকারণে আমরা জেলা বগুড়ার লিগ্যাল এইড আদালতে ৩৬৯৯, তাং- ২৮/১০/২০২৬ তারিখে ভাড়ার টাকা প্রদানের জন্য সমবায় ব্যাংক কর্তৃপক্ষকে বিবাদী করিয়া অভিযোগ দায়ের করি যাহা ১২/১১/২০২৬ তারিখে শুনানীর জন্য দিন ধার্য্য আছে। এমতাবস্থায় আমরা নিম্নে স্বাক্ষরকারী ব্যক্তিগণ আমাদের বিরুদ্ধে বিগত ৫ই নভেম্বর/২০২৬ রোজ বৃহস্পতিবার দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশিত বিবৃতির জোর প্রতিবাদ করিতেছি। একই সাথে আমরা জানাতে চাই যে, আমরা ৫ জন ব্যবসায়ী ছাড়াও আরও ভাড়াটিয়া থাকলেও তাদেরকে উচ্ছেদের কোন নোটিশ বা চিঠি দেওয়া হয়নি। এতে বোঝা যায় এটা উদ্দেশ্য প্রণোদিত এবং কর্তৃপক্ষ কেবল আমাদেরকে উচ্ছেদ করে মোটা অংকের টাকা নিয়ে অন্যদেরকে ভাড়া দিতে চাইছে। এই জায়গায় বহুতল ভবন নির্মান করলে আমাদের কোন আপত্তি নাই; তবে যেহেতু আমরা পুরাতন ব্যবসায়ী তাই আমাদেরকে অগ্রাধিকার দিয়ে দোকান বরাদ্দ রেখে বহুতল ভবন নির্মাণ করা হোক। পত্রিকায় প্রকাশিত সকল উক্তি ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। 

 

প্রতিবাদকারী
সকলের পক্ষে : আলহাজ নূরুল ইসলাম কবিরাজ
পি-৩৪৪০/২৬

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190026