ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে উপায় ও ফ্রেশ সুপার মার্টের অংশীদারিত্ব এই অংশীদারিত্বের আওতায় বেতন বিতরণ, অর্থ সংগ্রহ ও ইউবিএস+ সেবা প্রদান করা হবে  

ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে উপায় ও ফ্রেশ সুপার মার্টের অংশীদারিত্ব  এই অংশীদারিত্বের আওতায় বেতন বিতরণ, অর্থ সংগ্রহ ও ইউবিএস+ সেবা প্রদান করা হবে   

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) উপায় বেতন বিতরণ, ডিএসও-ভিত্তিক অর্থ সংগ্রহ এবং ইউবিএস+ সেবা প্রদানের লক্ষ্যে ফ্রেশ সুপার মার্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

ঢাকায় উপায়ের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায়ের হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম এবং ফ্রেশ সুপার মার্ট কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, জেনারেল ম্যানেজার নুরুজ্জামান, কি অ্যাকাউন্ট ম্যানেজার ইয়াসির ইবনে ইউসুফ, ম্যানেজার মো. মামুনুর রশিদ, কি অ্যাকাউন্ট ম্যানেজার সোহেল রানা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মীর আব্দুল হাফিজ এবং সিনিয়র এক্সিকিউটিভ ওয়াসিফ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা।

এই অংশীদারিত্বের আওতায় ফ্রেশ সুপার মার্টের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বিতরণে সেবা দেবে উপায়। পাশাপাশি প্রতিষ্ঠানটির বর্তমানে চালু থাকা ১৩টি সুপারস্টোর আউটলেটে অর্থ সংগ্রহের সেবাও প্রদান করবে। ভবিষ্যতে এই সেবার পরিধি আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এই সহযোগিতার মাধ্যমে আর্থিক কার্যক্রম আরও সহজ করা, লেনদেনের দক্ষতা বাড়ানো এবং নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার উৎসাহিত করা হবে। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়ানো এবং নগদবিহীন লেনদেন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189999