এসিল্যান্ড হলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা

এসিল্যান্ড হলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা

বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এতে বলা হয়েছে, উল্লিখিত কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দিয়ে বলা হয়, তারা ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২ অনুসরণ করে পদায়িত হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189931