রাজধানীতে ট্রাকচাপায় নিহত দুই ,আহত ১

রাজধানীতে ট্রাকচাপায় নিহত দুই ,আহত ১

মফস্বল ডেস্ক : রাজধানীর কদমতলীর পোস্তগোলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে তুলে দেয়। এতে চাপা পড়ে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)।

দুর্ঘটনার পর আহত অবস্থায় প্রথমে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন। জাকির হোসেনও কিছু সময় পর মারা যান। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। 

মারা যাওয়া দুজনই অটোরিকশাচালক। তারা যাত্রীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন সেখানে।  

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189928