বগুড়ার শিবগঞ্জে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে তালিকাভুক্ত মাদক কারবারি গোলাম জাকারিয়া (৪২)কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১টার দিকে শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই পূর্বপাড়া গ্রামে আসামি গোলাম জাকারিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
ধৃত গোলাম জাকারিয়া শিবগঞ্জের আলিয়াহাটের নাটমরিচাই পূর্বপাড়ার মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189903