শব্দ দূষণ নিয়ন্ত্রণে বগুড়ায় মোবাইল কোর্টে ৩ যানবাহনের জরিমানা

শব্দ দূষণ নিয়ন্ত্রণে বগুড়ায় মোবাইল কোর্টে ৩ যানবাহনের জরিমানা

স্টাফ রিপোর্টার: শব্দ দূষণ নিয়ন্ত্রণে বগুড়া জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে আজ বুধবার (৪ নভেম্বর) বগুড়ার বনানী বাইপাস এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৩ টি যানবাহনকে মোট দশ হাজার পাঁচ শত টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।

কিছু পরিবহন চালকদের মাঝে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এবং প্রসিকিউশন প্রদান করেন। এ কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ ও পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান। এসময় জেলা পুলিশ বগুড়া, মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189901