দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকা নিহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা(৪৭) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
আজ বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পার্বতীপুর রেল স্টেশনের উত্তরে গণকবর বস্তি সংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা। তার স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলা বিভাগের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (৪ নভেম্বর) সকালে রুনা লায়লাকে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় তার অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় কয়েকজন তাকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে বেলা সাড়ে ১১টায় রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি তিনি মারা যান।
এ ব্যাপারে পার্বতীপুর জিআরপি ওসি মাহামুদুন নবী জানান, নিহত শিক্ষিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189888