প্রতিপক্ষের জালে পিএসজি’র হাফ ডজন গোল

প্রতিপক্ষের জালে পিএসজি’র হাফ ডজন গোল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ম্যাচের ১৭ মিনিটেই  প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয় পিএসজি।

শুরুতেই ফরাসি ক্লাবটির এমন বিধ্বংসী রূপ দেখে হতাশায় মাঠ ছাড়তে শুরু করেন ভিয়ারিয়ালের সমর্থকেরা। শেষ পর্যন্ত ছয় গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে প্যারিসের দলটি। তাদের কাছে পাত্তাই পায়নি স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ম্যাচের শুরু থেকেই ভিয়ারিয়ালের রক্ষণে ঝড় তোলে পিএসজি।

একের পর এক ভুলের খেসারত দিতে হয় স্বাগতিকদের। ম্যাচের প্রথম গোলটি আসে কর্নার থেকে। ভিয়ারিয়ালের রক্ষণ বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে জটলার মধ্যে থেকে ৯ মিনিটের সময় বল জালে পাঠান ২২ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। পিএসজির পরের গোলটি অনেক উপহার। গোলরক্ষক পিটার গুলাচির ভুল করে বল দিয়ে বসেন পিএসজির ফরোয়ার্ড মাঘনাস আকলিউসকে। পরে অন্য সতীর্থদের সঙ্গে দেওয়া নেওয়ার পর ১২ মিনিটে গোলটি করেন দেজিরে দুয়ে। ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের গোলের রেশ শেষ না হতেই আবারও রক্ষণে ভুল করে ভিয়ারিয়াল। বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে গোল করেন ১৯ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার সেনি মায়ুলু।

অন্যদিকে ১৭ মিনিটে চতুর্থ গোলটিও হজম করে ভিয়ারিয়াল। বক্সের ভেতর বল পেয়ে জাল খুঁজে নেন ফাবিয়ান রুইজ। ২৯ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের পর আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানে বিরতিতে যায় পিএসজি। বিরতির পরও থামেনি পিএসজির গোল উৎসব। দারুণ বুদ্ধিমত্তায় প্রতিপক্ষের ডিফেন্ডারকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন রুইজ। আর ভিয়ারিয়ালের জালে শেষ পেরেক মারেন ডেভিড বোলি। ডান প্রান্ত থেকে ৭৮ মিনিটে বুলেট গতির শটে জাল খুঁজে নেন  ১৭ বছর বয়সী ফরাসি তরুণ।

এতে করে টানা চতুর্থ জয় পেয়েছে পিএসজি। অপরাজিত যাত্রা ধরে রেখে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শীর্ষস্থানও ধরে রেখেছে পিএসজি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189808