জয়পুরহাটের বাগজানাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জয়পুরহাটের বাগজানাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবির বাগজানায় অভিযান চালিয়ে জুয়া আইনে এক মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেরিল সরকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতক রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এবং জয়পুরহাট-৫ এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মেরিল সরকার উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকার বাসিন্দা এবং মৃত মহির উদ্দিন সরকারের ছেলে। জুয়া আইনে দায়ের করা মামলায় আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189716