শিগগিরই দেশের ক্রিকেটারদের সুসংবাদ দেবে বিসিবি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
সোমবার প্রতিভাবান বোলারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি। গত অক্টোবরে দেশজুড়ে মাসব্যাপী প্রতিভাবান বোলার খোঁজার কর্মসূচি চালায় বিসিবি। এতে বেশ কয়েকজন সম্ভাবনাময় বোলারের সন্ধান পাওয়া যায়।
অনুষ্ঠানে তামিম বলেন, তিনি এখনো পুরোপুরি প্রস্তুত না হলেও দেশের অনেক ক্রিকেটারের জন্য উপকারী হতে পারে, এমন একটি ঘোষণা দেওয়ার কাছাকাছি রয়েছেন। বিসিবির সঙ্গে মিলে একটি বিশেষ প্রকল্প নিয়ে কাজ করছেন তাঁরা, যা কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে।
খেলাধুলার উন্নয়নে পৃষ্ঠপোষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বিসিবি সভাপতি বলেন, যেকোনো খেলার উন্নয়নে স্পন্সররা গুরুত্বপূর্ণ। তাঁদের সঠিকভাবে কাজে লাগিয়ে পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে শুধু ক্রিকেট নয়, দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনেও বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189640