আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি বিস্ফোরণের শব্দ শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189638